মালদা

প্রতিযোগিদের পুরুস্কার বিতরনির মধ্যে দিয়ে শেষ হল ২৬শে জানুয়ারী উপলক্ষে চলা তিনদিন ব্যাপী অনুষ্ঠান

পুরাতন মালদার মঙ্গলবাড়ী শঙ্কর স্মৃতি ক্লাবে উদ্যোগে ২৬ সে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করা হয়েছিল তিনদিন ব্যাপী অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার শেষ দিন ছিল রবিবার। তিনদিন ধরে চলা বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহন করেছিল তাদের জন্য এদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও নরোত্তম বিশ্বাস, পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ, বিভূতি ভূষণ ঘোষ সহ অন্যান্যরা। বহু এলাকাবাসীও এদিন অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। এরপর অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/bHfgrwmCAk8